• তথ্য ও প্রযুক্তি

ফেসবুকে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, বাদ পড়বেন যারা

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : এআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল ও অনলাইন প্রতারণা ঠেকাতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ চালু করেছে মেটা। তবে এই সুবিধা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হচ্ছে না। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করলে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে না।

মেটা জানিয়েছে, এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে। পাশাপাশি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যাকাউন্টের অবস্থান ‘গুড স্ট্যান্ডিং’-এ থাকতে হবে। অর্থাৎ নীতিমালা লঙ্ঘনের কারণে সীমাবদ্ধতা বা শাস্তির মুখে থাকা অ্যাকাউন্টগুলো এই সুবিধা পাবে না।

এ ছাড়া ব্যবহারকারীকে ফেসিয়াল রিকগনিশনভিত্তিক একটি সেলফি জমা দিতে হবে। সেই সেলফির সঙ্গে প্রোফাইলে থাকা ছবির মিল যাচাই করে পরিচয় নিশ্চিত করা হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মিনিট সময় লাগবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফেসবুক পেজ এবং প্রো-মোড অ্যাকাউন্টধারীরা এই ফ্রি ভেরিফায়েড ব্যাজের আওতায় থাকছেন না। নতুন সুবিধাটি কেবল ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হবে।

যাচাই সম্পন্ন হলে ব্যবহারকারীর ভেরিফায়েড ব্যাজ ফেসবুকের মার্কেটপ্লেস, ডেটিং এবং অন্যান্য সেবায় প্রদর্শিত হবে। তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ শুধু পরিচয় নিশ্চিত করবে। এটি কোনো ব্যবহারকারীর বিশ্বাসযোগ্যতা বা মেটার অনুমোদনের প্রতীক নয়।

এটি মেটার অর্থের বিনিময়ে পাওয়া মেটা ভেরিফায়েড সেবার থেকে আলাদা। নতুন পরিচয় যাচাই সুবিধাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

মেটার ভাষ্য, বর্তমানে এআই ব্যবহার করে বাস্তবসম্মত ছবি ও পরিচয় দিয়ে বিপুলসংখ্যক ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে। এসব অ্যাকাউন্ট থেকে প্রতারণামূলক বার্তা পাঠিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলা হচ্ছে। নতুন ভেরিফিকেশন ব্যবস্থা এসব জালিয়াতি কমাতে সহায়ক হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

মেটা জানিয়েছে, প্রথমে নির্বাচিত কয়েকটি বাজারে ধাপে ধাপে এই সুবিধা চালু হবে। পরে এটি বিশ্বের অন্যান্য দেশেও সম্প্রসারণ করা হবে।

সূত্র: এনগ্যাজেট

মন্তব্য (০)





image

ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন

নিউজ ডেস্কঃ বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভ...

image

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আ...

নিউজ ডেস্কঃ গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার নিয়ম ও কা...

image

ব্যবহারকারীদের প্রতারণা থেকে বাঁচাতে নতুন ফিচার আনছে হোয়া...

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর ...

image

টাইম ম্যাগাজিনের এআই ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ ‎

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গঠনে ভূমিক...

image

জিমেইলের স্টোরেজ ফুল? জানুন সহজেই খালি করার উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক : দীর্ঘদিন জিমেইল ব্যবহার করতে করতে ইনবক্সে জমে যায়...

  • company_logo