• খেলাধুলা

বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে এক মৌসুমের অধ্যায় শেষ করে আবেগঘন বিদায়বার্তা দিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। ধারে কাতালান ক্লাবটিতে খেলার পর তিনি আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন, যদিও তার দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ এখনও পুরোপুরি নিশ্চিত নয়।

২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার জার্সিতে রাশফোর্ড ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে তিনি ১৪ গোল ও ১৪ অ্যাসিস্ট করে লা লিগা শিরোপা জয়ে অবদান রাখেন।

তবে মৌসুম শেষে তাকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর পথে হাঁটেনি বার্সেলোনা। বরং নিউক্যাসল ইউনাইটেড থেকে ইংল্যান্ডের ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনকে দলে নিয়েছে কাতালান ক্লাবটি।

বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে রাশফোর্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার কথা রয়েছে। বর্তমানে ইউনাইটেডের কোচের দায়িত্বে আছেন তার সাবেক সতীর্থ মাইকেল ক্যারিক। বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওল্ড ট্র্যাফোর্ডেই থেকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই ফরোয়ার্ডের।

বার্সেলোনা ছাড়ার আগে ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় রাশফোর্ড লিখেছেন, এখানে কাটানো সময়টাকে এত সুন্দর ও স্মরণীয় করে তোলার জন্য ক্লাবের সবাইকে ধন্যবাদ। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি এবং অনেক বিশেষ স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি।   

রাশফোর্ডের বিদায়ী বার্তার জবাবে বার্সেলোনার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও উষ্ণ প্রতিক্রিয়া জানানো হয়। ক্লাবটি লিখেছে, সবকিছুর জন্য ধন্যবাদ, রাশি। তুমি সবসময় আমাদের পরিবারেরই একজন হয়ে থাকবে।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রাশফোর্ডের বর্তমান চুক্তির মেয়াদ এখনও দুই বছর বাকি। ২০২৪ সালের ডিসেম্বরের পর তিনি আর ইউনাইটেডের হয়ে মাঠে নামেননি। প্রথমে মৌসুমের বাকি সময় অ্যাস্টন ভিলায় ধারে খেলেন, পরে ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনায় যোগ দিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করেন।

মন্তব্য (০)





image

রাহানেকে উদ্দেশ করে কোহলির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

image

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...

image

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এই প্রথম মুখ খুললেন সেই ...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

image

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...

image

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

  • company_logo