• সমগ্র বাংলা

নড়াইলে চাঁদার দাবিতে কালিয়া ব্যবসায়ীর কার্যালয় ও বসতবাড়িতে হামলা ১৩ জনের বিরুদ্ধে মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট রামানন্দপুর চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর কার্যালয় ও বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাব পত্র লুটপাটের অভিযোগ উঠেছে।

২২ জুলাই ২০২৬ (বুধবার) রাতে কালিয়া থানাধীন গাজীরহাট বাজারস্থ ‘গোধূলী কৃষি সমবায় সমিতি’র কার্যালয় ও সভাপতি সামিরুল শেখের বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী সামিরুল শেখ বাদী হয়ে নড়াইলের কালিয়া থানায় মামলা দায়ের করতে গেলে কর্তৃপক্ষ মামলা নিতে অস্বীকার করায় বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন, আদালত ১৩ জনেকে আসামি করে নিয়মিত মামলা গ্রহণ করেন। 

এ বিষয়ে এলাকাবাসী জানান আসামিরা যাওয়ার সময় প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা তাদের খুনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। 

ভুক্তভোগী সামিরুল সেখ বলেন ৭ জুলাই ২০২৬ একটি নির্দিষ্ট মোবাইল নম্বর ফোন থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে গত ২২ জুলাই রাত আনুমানিক ৯ঘটিকার দিকে উল্লেখিত আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বাদীর অফিসে ও বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর চালিয়ে দরজা, জানালা, আলমারি, ড্রেসিং টেবিল ও শোকেস ক্ষতিগ্রস্ত করে, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।বাদীর শোকেসের ড্রয়ার ভেঙে নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা এবং ক্যাশ টেবিল থেকে নগদ ২ লক্ষ টাকা লুট করে নেয়।

এছাড়া আলমারি ও ট্রাঙ্ক ভেঙে নগদ টাকা স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য (৫ লক্ষ ৪০ হাজার টাকা) এবং ফ্রিজ, ইলেকট্রিক চুলা, প্রেসার কুকার, ফ্যান, রাইস কুকার, কাঠের চেয়ার, হুইল চেয়ার এবং অফিসের আসবাবপত্রসহ আনুমানিক ১ লাখ টাকার মালামাল লুট করে একটি নছিমনে করে নিয়ে যায়।

আদালত সূত্রে জানা যায় মামলাটি গ্রহণ করে অধিকতর তদন্তের জন্য (CID) কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ১ ক...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের সাটুরিয়া...

image

সোনারগাঁয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে ২০ ছাত্রীকে যৌন নিপী...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সরকারি...

image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

  • company_logo