• লিড নিউজ
  • শিক্ষা

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতি ‘মায়াকান্না দেখানো’ সাংবাদিকদের উদ্দেশে কঠোর বার্তা রাকসু ভিপির

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, আপনারা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ হয়ে অনেকে নিউজ করছেন। তাদের প্রতি অনেক মায়াকান্না দেখিয়েছেন। এই সাংবাদিক এখানে অনেকে আছেন। আমরা তাদের জড়ো করে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাকসু ভিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সোমবার বিকালে সাবেক ছাত্রলীগ কর্মীসহ কয়েকজন শিক্ষার্থীর রাকসু কার্যালয়ে হামলার ঘটনায় এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। 

সাংবাদিকদের শব্দ প্রয়োগে হুঁশিয়ারি দিয়ে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, সাংবাদিকরা যে শব্দগুলো ব্যবহার করেন, সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্স করে অনেকে নিউজ করেছেন। আপনারা বলছেন- আমরা হামলা করেছি। এটা কোন ধরনের কথা? তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। আপনারা ‘হামলা’ শব্দটি বলতে এত কাপাকাপি করেন কেন?

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলায় শিক্ষার্থীদের থেকে সাংবাদিকদের মাথাব্যাথা বেশি উল্লেখ করে রাকসু ভিপি বলেন, আপনারা বলছেন, লাইব্রেরিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের আমরা বের করে এনেছি, এতে ২০ থেকে ২৫ মিনিট তাদের পড়াশোনা নষ্ট হয়েছে। কিন্তু কোনো শিক্ষার্থী তো আমাদের বলেনি যে, ‘ভাই, আপনারা আমার ২০ থেকে ২৫ মিনিট নষ্ট করে দিয়েছেন। সাংবাদিকরাই বিষয়টিকে অতিরঞ্জিত করেছেন। মনে হচ্ছে, তারা ২৪ ঘণ্টাই পড়াশোনা করে, আর ওই ২০ থেকে ২৫ মিনিট নষ্ট হওয়াই সবচেয়ে বড় বিষয়।

এছাড়া সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি জানিয়ে রাকসু বলেছেন, নারী শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি রাকসু ভবনে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার ও বিচার, প্রশাসনের দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্ত, ক্যাম্পাসে সন্ত্রাস ও রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার বন্ধ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং অতীতে নির্যাতনের সঙ্গে জড়িত ও ছাত্রলীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, তথ্য ও গবেষণা সম্পাদক বিএম নাজমুস সাকিব প্রমুখ।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ার প্...

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ​চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা...

image

‎২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

নিউজ ডেস্কঃ ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচ...

image

‎স্কলারশিপ পেয়ে রাশিয়া যাচ্ছে ২ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী

নিউজ ডেস্কঃ রাশিয়ান গভর্মেন্ট স্কলারশিপ বিজয়ী বাংলাদেশ...

image

অভাবের মাঝেও শিক্ষার আলো ছড়াচ্ছে কলেজ পাড়ার টাঙ্গন প্রাথম...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ: ঠাকুরগাঁওয়ের প্রাণ কেন্দ্রের ৯ নং ওয়ার...

image

‎বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে...

  • company_logo