ফাইল ছবি
নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে আলোচনার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। তবে এখনো সাক্ষাতের নির্দিষ্ট করে কোনো সময় নির্ধারণ হয়নি। রোববার (২৬ জুলাই) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিটি সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই স্বীয় পদ হতে পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের দফা ২-এর বিধান অনুসারে রাষ্ট্রপতি পদ হতে পদত্যাগের কারণে উক্ত পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে তা পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠান করতে হবে।
এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৫ ধারার (২) ও (৩) উপ-ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মাননীয় স্পীকারের সাথে আলোচনাক্রমে নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঘোষণা করতে হবে। এ বিষয়ে স্পীকার কর্তৃক নির্ধারিত সুবিধাজনক তারিখ ও সময়ে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এতে বলা হয়েছে, সাক্ষাতের সময় মাননীয় প্রধান নির্বাচন কমিশনার-এর সাথে নির্বাচন কমিশনারগণ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়াও, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও প্রধান নির্বাচন কমিশনারে (সিইসি) একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম সহযোগী কর্মকর্তা হিসেবে মাননীয় স্পীকারের দফতরে অবস্থান করবেন।
উল্লেখ্য, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ প্রসংঙ্গে আলোচনার নিমিত্তে স্পীকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয় চিঠিতে।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারে...
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ...
নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপ সরকারে...
নিউজ ডেস্কঃ সকল শ্রেণির পেশার মানুষের সকল ধরনের চিকিৎসা...

মন্তব্য (০)