• শিক্ষা

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব: সংবাদ সম্মেলনে বাধা, ক্যাম্পাস বন্ধ ঘোষণা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠিত বেসরকারী বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ’-এর ট্রাস্টি বোর্ড ও পরিচালনা পর্ষদ নিয়ে চরম দ্বন্দ্ব দেখা দিয়েছে। বেআইনিভাবে বিশ্ববিদ্যালয় দখল, ভুয়া ট্রাস্ট গঠন এবং কোটি কোটি টাকা অনিয়মের অভিযোগ তুলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাধা প্রদান ও ব্যানার খুলে ফেলার ঘটনা ঘটেছে। এর আগে বহিরাগতদের উসকানিতে ক্যাম্পাস বন্ধের বেআইনি ঘোষণা দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে।

​সংবাদ বিজ্ঞপ্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সালে চুয়াডাঙ্গায় শিক্ষা বিস্তার ও উন্নয়নের লক্ষে ‘দি ফার্স্ট ক্যাপিটাল এডুকেশন, হেলথ অ্যান্ড এগ্রিকালচার ওয়েলফেয়ার ট্রাস্ট’ গঠিত হয়। এই ট্রাস্টের অধীনে ২০১২ সালে আইনানুগভাবে ‘ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ প্রতিষ্ঠিত হয়ে ২০১৪ সাল পর্যন্ত সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছিল।

​অভিযোগ রয়েছে, ২০১৫ সালে মূল প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মরহুম সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সামনে রেখে তাঁর ছোট ভাই রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের পরামর্শে ‘ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ট্রাস্ট’ নামে আরেকটি সমান্তরাল ট্রাস্ট গঠন করা হয়। মূল ট্রাস্টিদের স্বাক্ষর স্ক্যান ও ভুয়া কাগজপত্র তৈরি করে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে মিথ্যা তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির নিয়ন্ত্রণ নেওয়া হয়। প্রতিষ্ঠাতা ট্রাস্টের সদস্য না হয়েও রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা বেআইনি লেনদেন ও আত্মসাৎ করেন বলে অভিযোগ আনা হয়। এই প্রক্রিয়ায় তার অন্যতম সহযোগী হিসেবে নাম আসে ডেপুটি রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্তর।

​২০২৫ সালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের মৃত্যুর পর মূল ‘দি ফার্স্ট ক্যাপিটাল এডুকেশন, হেলথ অ্যান্ড এগ্রিকালচার ওয়েলফেয়ার ট্রাস্ট’ পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন পুষ্টিবিদ মোঃ আলীম উদ্দীন লস্কর। গত ২১ জুলাই, ২০২৬ তারিখে এই ট্রাস্টি বোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দায়িত্ব পুনরায় বুঝে নেয়।

​দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ড সাবেক চেয়ারম্যানের কার্যালয় উদ্ধার, নতুন ভিসি নিয়োগ প্রক্রিয়া শুরু এবং শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তসহ একাধিক প্রশাসনিক উন্নয়নমূলক পদক্ষেপ নেয়। কিন্তু এর পরপরই গত ২৩ জুলাই, ২০২৬ তারিখে বহিরাগতদের উসকানি ও রাজনৈতিক স্লোগান দিয়ে ক্যাম্পাস বন্ধের বেআইনি ঘোষণা দেন ডেপুটি রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত।

​সর্বশেষ পরিস্থিতিতে প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সংবাদ সম্মেলন আহ্বান করা হলে প্রতিপক্ষ গ্রুপ সেখানে বাধা প্রদান করে এবং টাঙানো ব্যানার খুলে ফেলে।

​সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রাস্টের চেয়ারম্যান পুষ্টিবিদ মোঃ আলীম উদ্দীন লস্কর বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন, ট্রাস্ট দখলের ষড়যন্ত্র ও অর্থ লোপাটের নিরপেক্ষ প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছেন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম দ্রুত চালুর জন্য চুয়াডাঙ্গাবাসী ও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য (০)





image

‎চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষ...

নিউজ ডেস্কঃ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হও...

image

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক : বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি...

image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo