• খেলাধুলা

নিজ মাঠেই পরবাসী হচ্ছে ভারত

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ‘নিজভূমে পরবাসী’ হতে চলেছে ভারত। আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাদের ঘরের মাঠেই তাদেরকে স্বাগত জানাবে আফগানিস্তান ক্রিকেট দল।

আনুষ্ঠানিকভাবে অবশ্য সিরিজের সূচি ঘোষণা করা হয়নি। তবে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে হতে যাওয়া সিরিজটির আয়োজক মূলত আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যেহেতু নিজেদের দেশে কোনো ম্যাচ খেলার সুযোগ আপাতত নেই তাদের, তাই ভারতের মাঠেই এবার ভারতকে স্বাগত জানাবে তারা। 

অনেক দিন ধরেই ভারতের বিভিন্ন মাঠকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে আফগানিস্তান। লখনৌ, দেরাদুন ও গ্রেটার নয়ডায় বেশ কিছু ম্যাচ খেললেও কখনও ভারতের বিপক্ষে স্বাগতিক হিসেবে খেলেনি আফগানরা। 

তাই সামনের সেপ্টেম্বরে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের মাঠেই অন্য কোনো স্বাগতিক দেশের বিপক্ষে খেলতে নামবে ভারত। 

ভারতের ব্যস্ত সূচির মাঝে হবে এই টি-টোয়েন্টি সিরিজটি। এর আগে-পরে রয়েছে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ ও এশিয়ান গেমসের খেলা। আগামী ২৭ আগস্ট শুরু হবে টেস্ট সিরিজ। আর এশিয়ান গেমসের খেলা শুরু হবে ২৪ সেপ্টেম্বর।  

গত মাসে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলেছে ভারত ও আফগানিস্তান। তবে নিউ চন্ডিগড়ে হওয়া খেলাগুলো আফগানিস্তানের জন্য সেটি ছিল অ্যাওয়ে সিরিজের অংশ। আর এবার তারাই থাকবে স্বাগতিক।

মন্তব্য (০)





image

মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হে...

image

মেসি নেই, সুয়ারেজের জোড়া গোলে পণ্ড লেভানডফস্কির এমএলএস ...

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমে মেজর লিগ সকার...

image

‎বিশ্বকাপে ম্যাচ পাতানোর কোনো প্রমাণ মেলেনি, জানাল ফিফা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে ম্যাচ পাতানো বা সন...

image

মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়লেও লিওনেল মেসিকে হারানোর ...

image

‎নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন

নিউজ ডেস্কঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে...

  • company_logo