• লিড নিউজ
  • জাতীয়

দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ (বুধবার, ২২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জনানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

‎অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

‎এর মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

‎জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে ...

নিউজ ডেস্কঃ সড়ক নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের ভূমিকার আন...

image

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

নিউজ ডেস্কঃ টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও ব...

image

উচ্চ আদালতের বিচারিক পদক্ষেপে পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্...

নিউজ ডেস্কঃ নদী দখল, পাহাড় কাটা, বন উজাড়, বায়ু ও শব্দদূ...

image

৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : রাতের মধ্যে দেশের ৮ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ...

image

জাতীয়তাবাদী রাজনীতি রূপান্তরের কারিগর ছিলেন যাদু মিয়া: তথ...

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছে...

  • company_logo