ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে চলমান সংঘাতে গত দুই সপ্তাহে কমপক্ষে ১০০ জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর— পেন্টাগন।
সোমবার (২০ জুলাই) পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৭ জুলাই থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০০ জন মার্কিন সেনা বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন, যাদের বেশিরভাগই কনকাশন বা মস্তিষ্কে হালকা আঘাত পেয়েছেন।
তবে আহত সেনাদের প্রায় ৯৬ শতাংশই ইতিমধ্যে সুস্থ হয়ে পুনরায় নিজেদের দায়িত্বে ফিরে গেছেন বলেও দাবি করেন পারনেল।
এর আগে জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ইরানি হামলায় নিহত দুই মার্কিন সেনার পরিচয় প্রকাশ করে পেন্টাগন। নিহতরা হলেন হাওয়াইয়ের ২৫ বছর বয়সী টাইলার জেমস ফিহান এবং টেক্সাসের ১৯ বছর বয়সী ইসাবেলা গঞ্জালভেস। এছাড়াও উত্তর ইরাকে আরও এক মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সেন্টকম।
প্রসঙ্গত, পেন্টাগনের বিরুদ্ধে হতাহতের তথ্য গোপন করার অভিযোগ ওঠার পর এই পরিসংখ্যান প্রকাশ করল ট্রাম্প প্রশাসন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন অভিযোগ করেছে, পেন্টাগন হতাহত সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করতে বিলম্ব করেছে।
এর জবাবে পেন্টাগনের মুখপাত্র জানান, সেনাদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বিবেচনা করেই তাৎক্ষণিকভাবে তথ্য প্রকাশ না করে কিছুটা ধীরগতি নীতি অবলম্বন করা হয়েছিল।
এদিকে টানা দশম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিহত মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পরই এই হামলা চালানো হয়েছে। ইরানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে।
এর আগে ট্রাম্প জানান, সম্প্রতি নিহত তিন মার্কিন সেনার স্মরণে আগের রাতে ইরানের বিভিন্ন সামরিক ও যোগাযোগ স্থাপনায় ‘খুব কঠোর‘ হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে দুজন জর্ডানে এবং একজন ইরাকে ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে ইরান জানিয়েছে, তারা বাহরাইন, জর্ডান, সিরিয়া ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)