• লিড নিউজ
  • জাতীয়

‎প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি, এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুন। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‎​সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিদ্যমান দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ ও চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করেন। ​

‎সৌহার্দ্যপূর্ণ এ আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

‎আলোচনায় সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি আদান-প্রদান, নৌ-জাহাজ নির্মাণ (শিপবিল্ডিং), যৌথ প্রশিক্ষণ এবং উচ্চতর সামরিক শিক্ষায় সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

‎এছাড়া, ​দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে আলোচনা হয়। ​বৈঠকে উভয়ে আশা প্রকাশ করেন দ্বিপক্ষীয় উদ্যোগের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার ও সুসংহত হবে।

মন্তব্য (০)





image

জাতীয়তাবাদী রাজনীতি রূপান্তরের কারিগর ছিলেন যাদু মিয়া: তথ...

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছে...

image

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্...

image

বিমসটেকের দেশগুলোতে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: ...

নিউজ ডেস্ক : বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেক...

image

প্রাথমিক শিক্ষায় আসছে ডিজিটাল ডিভাইস, ট্যাব পাবেন শিক্ষকরা

নিউজ ডেস্ক : প্রাথমিক শিক্ষায় ডিজিটাল ব্যবস্থার বিস্তারে শিক...

image

‎মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে:...

নিউজ ডেস্কঃ মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম ...

  • company_logo