• লিড নিউজ
  • জাতীয়

এক বছরে মামলার সংখ্যা ২৫ লাখে কমিয়ে আনার চেষ্টা করছে সরকার: আইনমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাধ্যতামূলক মধ্যস্থতার প্রক্রিয়ায় এক বছরে মামলার সংখ্যা ২৫ লাখে কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

‎তিনি বলেন, ‘সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত প্রত্যাহার হবে না।’

‎আইনমন্ত্রী বলেন, ‘রাজনৈতিকভাবে প্রভাবশালী হলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত প্রত্যাহার হবে না।’ এসময় মন্ত্রী আরো জানান, বাধ্যতামূলক মধ্যস্থতার প্রক্রিয়ায় এক বছরে মামলার সংখ্যা ২৫ লাখে কমিয়ে আনার চেষ্টা করছে সরকার।

‎দেশে ৪৫ লাখ মামলা চলমান আছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘নতুন সরকার আসার পর ফেব্রুয়ারি থেকে মে এ চার মাসে আদালতে মামলার হার ৬২.০২ শতাংশ কমেছে। আইনগত সহায়তা প্রদান কেন্দ্রের কার্যক্রম চলমান থাকায় মামলার সংখ্যা কমে এসেছে।

‎তিনি বলেন, ‘মধ্যস্ততার প্রক্রিয়ায় কোনো দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না। এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে।’

মন্তব্য (০)





image

‎মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে:...

নিউজ ডেস্কঃ মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম ...

image

‎বিকট শব্দের হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা, আইন প্রয়োগের হুঁশি...

নিউজ ডেস্কঃ অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজ কিংবা রা...

image

‎যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নবনিযুক্ত...

image

‎প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়া...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডি...

image

‎প্রযুক্তিকে ভয় নয়, ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে: ববি হাজ্জাজ

নিউজ ডেস্কঃ প্রযুক্তিকে ভয় নয়, ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। ...

  • company_logo