ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে সংসদ চলো কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং সরকারি যানবাহনে ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কনট প্লেসের রিগ্যাল সিনেমা এলাকার কাছে বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এলাকার নজরদারি ক্যামেরার ফুটেজ, ভিডিওচিত্র এবং অন্যান্য ইলেকট্রনিক তথ্য-প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে সংসদ চলো কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ১৭০ জনের বেশি মানুষ আহত হন। ওই ঘটনায় পুলিশের বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার পর রাজধানীর নতুন দিল্লি, মধ্য, উত্তর, দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব জেলা এবং অন্যান্য স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয়েছে। পাশাপাশি যানবাহনে তল্লাশি, টহল এবং নজরদারিও বাড়ানো হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রধান সড়কের মোড় এবং বিক্ষোভপ্রবণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
দিল্লি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে। যাদের বিরুদ্ধে ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং সরকারি সম্পদের ক্ষতির প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষকে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)