ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে সংসদ অভিমুখে ‘চলো সংসদ’ কর্মসূচি ঘিরে বিক্ষোভে নামা অন্তত ২০ হাজার মানুষের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে নিরাপত্তা বাহিনী।
সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর সমর্থকরা এই লং মার্চের আয়োজন করে।
সেন্ট্রাল দিল্লির জন্তর মন্তরের বিক্ষোভস্থলে জড়ো হওয়া বেশিরভাগই তরুণ, সেখান থেকেই ‘চলো সংসদ’ মিছিল শুরু হয়। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জাতীয় পরীক্ষা ‘নীট’ (এনইইটি)-এ অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে এই কর্মসূচি ডাকা হয়।
মিছিল সংসদের দিকে অগ্রসর হলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে। এতে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মধ্য দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
এদিকে সিজেপি তাদের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানায়। দলটি বলেছে, ‘কিছু জায়গায় বাধা পেলেও শান্ত থাকুন। আমরা শান্তি ও ভালোবাসার মাধ্যমেই জয়ী হব। ’
পুলিশ গতকাল রবিবার এই কর্মসূচির অনুমতি না দিয়ে বড় ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করে।
একই সঙ্গে সতর্ক করে জানায়, নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ এক বিবৃতিতে জানায়, পাঁচ বা তার বেশি লোকের মিছিল, সমাবেশ বা বিক্ষোভ কঠোরভাবে নিষিদ্ধ। তবে জন্তর মন্তরের নির্ধারিত স্থানে পূর্বানুমতি সাপেক্ষে কর্মসূচি করা যাবে। পাশাপাশি নাগরিকদের আইন মেনে চলা এবং জনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানানো হয়।
মেট্রো স্টেশনও বন্ধ
নিরাপত্তাজনিত কারণে দিল্লির ব্যস্ত পাঁচটি মেট্রো স্টেশন—রাজীব চৌক, জনপথ, প্যাটেল চৌক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবা তীর্থ—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়।
এতে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন এবং অনেককে গন্তব্যে পৌঁছাতে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হয়।
বিশেষ করে রাজীব চৌক স্টেশনে বন্ধ প্রবেশ ও প্রস্থান গেটের সামনে যাত্রীদের ভিড় জমতে দেখা যায়।
সূত্র: এনডিটিভি
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)