ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ঢাকাসহ দেশের সাত বিভাগে শুরু হওয়া সোমবার (২০ জুলাই) সকাল ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত আগামী দুদিন অব্যাহত থাকতে পারে। এসময় অতি ভারি বৃষ্টিপাতে জলাবদ্ধতার কবলে পড়তে পারে রাজধানী ঢাকা।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ (২০ জুলাই) সকাল থেকেই দেশের বিস্তীর্ণ এলাকায় ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশালও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
অতিভারি বর্ষণের কারণে ঢাকা মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
নিউজ ডেস্ক : মাদক কারবারের অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢ...
নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্...
নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আরও দক্...
নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের কৃষি খাতে সারের সরবরাহ স্বাভাবিক ও নিরব...
নিউজ ডেস্ক : ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃ...

মন্তব্য (০)