• আন্তর্জাতিক

‎সাত সকালে ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

  • আন্তর্জাতিক

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক: সাত সকালে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। 

‎আবারও দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রা। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুজারান এলাকার কাছে।
‎
‎সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে।
‎
‎স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) সকাল ৭টা ১৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উপকেন্দ্র ছিল কুজারান থেকে ১৭ কিলোমিটার এবং প্রাদেশিক রাজধানী কেরমানশাহ শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে।
‎
‎এর একদিন আগেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সারান্দ এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রোববার (১৯ জুলাই) সকালে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।
‎
‎মূলত আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থানের কারণে ইরান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। এই দুটি প্লেটের ক্রমাগত নড়াচড়ার কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়।
‎
‎বিশেষ করে খুজেস্তান, কেরমানশাহ ও হরমোজগানের মতো পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো বেশি ঝুঁকিতে থাকে।
‎
‎বেশিরভাগ ভূমিকম্পের মাত্রা কম হলেও অগভীর গভীরতায় সৃষ্ট কম্পন বেশি ঝুঁকিপূর্ণ। কারণ, এ ধরনের ভূমিকম্প ভূপৃষ্ঠে বেশি অনুভূত হয় এবং জনবসতিপূর্ণ এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করে।

মন্তব্য (০)





image

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

১

নিউজ ডেস্ক : দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ এলাকায় একটি মার্কিন...

image

নতুন প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে কাতার-পাকিস্তান-ইন্দোন...

২

আন্তর্জাতিক ডেস্ক:  কাতারের রাজধানী দোহায় চার দেশ...

image

ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভ...

৩

আন্তর্জাতিক ডেস্ক:   ভারতের আসাম রাজ্যে বনাঞ্চলীয় ...

image

নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্ত...

৪

আন্তর্জাতিক ডেস্ক:  

মার্কিন প্রেসিডেন্ট...

image

ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো ‘জ্বলবে’ যুক্তরাষ্ট্র, ...

৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে...

  • company_logo