• লিড নিউজ
  • জাতীয়

‎শাপলা চত্বর হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন, শেখ হাসিনা-আজিজসহ ৪১ আসামি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

‎আজ রোববার (১৯ জুলাই) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কার্যালয়ে মামলার অগ্রগতি জানতে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাসহ ১০ থেকে ১৫ জনের একটি দল আসেন। এসময় বিষয়টি নিশ্চিত করেন তিনি।

‎এর আগে, ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর।

‎উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাত ১১টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান চালায়। এতে সাউন্ড গ্রেনেড, গুলি ও লাঠিচার্জে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

মন্তব্য (০)





  • company_logo