ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমাগত চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলার পর ইরান এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তাদের মধ্যকার দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকটি পুরোপুরি কার্যকরহীন হয়ে পড়েছে।
এর আগে একাধিকবার ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে এই সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল এবং বলা হয়েছিল যে মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে ইরানও শর্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। তবে এবার দেশটির অবস্থান আরও কঠোর ও চূড়ান্ত।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির কারিগরি আলোচনা দলের প্রধান কাজিম ঘারিভাবাদি এক বিবৃতিতে জানিয়েছেন, বাস্তব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই সমঝোতা স্মারকের সমস্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং চুক্তিটি সম্পূর্ণরূপে স্থগিত করেছে।
তিনি স্পষ্ট করে বলেন, পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও তাদের পক্ষ থেকে চুক্তির সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করেছে এবং তারা এখন থেকে আর এই শর্তগুলো মেনে চলতে বাধ্য নয়।
কূটনৈতিকভাবে এটিই প্রথম ঘটনা, যেখানে ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল যে এই সমঝোতা স্মারকটির কার্যকারিতা শেষ হয়ে গেছে। একই সাথে তারা সাফ জানিয়ে দিয়েছে যে এই চুক্তির আর কোনো ধারা বা শর্ত তারা ভবিষ্যতে বাস্তবায়ন করবে না।
সূত্র: আল-জাজিরা।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)