• লিড নিউজ
  • জাতীয়

‎৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী ৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

‎শনিবার (১৮ জুলাই) বিকেলে বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

‎সালেহ শিবলী বলেন, ফ্যাসিস্ট আমলে অনেক জায়গায় অবনতি হয়েছে। সামাজিক ও মূল্যবোধের জায়গায় অনেক অবনতি হয়েছে, যা আমাদের অনেক অর্জনকে ম্লান করে দিয়েছে।

‎তিনি বলেন, সরকার যে কাজ করছে, তা জনগণের সামনে তুলে ধরতে চাই। এ লক্ষে জেলা তথ্য কর্মকর্তাদেরও ক্ষমতায়িত করার কাজ চলছে।

‎এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয় বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে।

মন্তব্য (০)





image

সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ...

image

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

নিউজ ডেস্ক : দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টা মধ্যে ঘণ্টা...

image

চীনের সঙ্গে জিও পলিটিক্যাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হব...

নিউজ ডেস্ক : চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক...

image

ঢাকার যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে ৫০ প...

নিউজ ডেস্কঃ যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে র...

image

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণবিষয়ক বৈঠক

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিব...

  • company_logo