• লিড নিউজ
  • খেলাধুলা

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ব্যাটে বলের নৈপুণ্যে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৪ রানে জয় পেয়েছে টাইগাররা।

দলের জয়ে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি ব্যাট হাতে মাত্র ১০ বলে ৪টি ছক্কা আর এক চারের সাহায্যে ৩১ রানের টর্নেডো ইনিংস খেলেন। আর বল হাতে শিকার করেন ১ উইকেট।

দলের জয়ে জোড়া ফিফটি হাঁকান দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। বল হাতে ৩.৪ ওভারে মাত্র ২৬ রানে ৪ উইকেট শিকার করেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৭১ রানের টার্গেট তাড়ায় ১৩৮ রানে অলআউট হয়ে ৩২ রানে হেরে যায় বাংলাদেশ।

আজ ৩৪ রানের জয়ে সিরিজে সমতায়। রোববার হবে সিরিজের শেষ ম্যাচ। সেই ম্যাচে যারা জিতবে তারা সিরিজ জয়ের স্বাদ পাবে। 

মন্তব্য (০)





image

আলভারেজের বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক : হুলিয়ান আলভারেজ এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছেন...

image

তানজিদ-সাইফের ফিফটি, সাইফউদ্দিন-ইয়াসিরের ঝড়ে চ্যালেঞ্জিং ...

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাঁচা...

image

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছ...

image

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির সঙ্গে কারা আছেন?

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে জমে উঠেছে লিও...

image

বিশ্বকাপের ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছিলেন ই...

স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ জুলাই ফুটবল বিশ্ব দেখতে যাচ্ছ...

  • company_logo