• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‘যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থেই মার্কিন সমালোচকদের মুখ বন্ধ করছে ইসরাইল’

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতিতে ইসরাইলি হস্তক্ষেপের বিষয়ে মার্কিন সরকারকে আবারও সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দাবি করেন, ইসরাইল মূলত মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তাদের সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করছে।

শুক্রবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাগচি এই মন্তব্য করেন। তিনি লিখেছেন, আমেরিকানদের বিদেশি হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করা হচ্ছে। কিন্তু মার্কিন প্রশাসনকে একটি জয়-অসম্ভব যুদ্ধে জড়াতে ইসরাইলের যে ব্যাপক চক্রান্ত ও প্রচারণা চলছে, সেটির বিষয়ে কী বলা হবে?

মূলত মার্কিন সাময়িকী ‘টাইম’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া জানান। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেল ট্রাম্পের কট্টর সমর্থক গোষ্ঠী তথা ‘মাগা’ ভিত্তিকে লক্ষ্য করে একটি ইসরাইলি প্রভাব বিস্তারের প্রচারণা বা ইনফ্লুয়েন্স অপারেশন চালাচ্ছিলেন।

এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে আরাগচি আরও বলেন, পরিস্থিতি আরও ভয়াবহ। কারণ ইসরাইল খোদ মার্কিন করদাতাদের অর্থ দিয়েই মার্কিন সমালোচকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। তবে এই পুরো চক্রান্ত ও পরিস্থিতি খুব শিগগিরই সবার সামনে উন্মোচিত হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এই শীর্ষ কূটনীতিক।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





  • company_logo