• লিড নিউজ
  • জাতীয়

‎জুলাই শহিদ দিবস আজ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সারা দেশে আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) পালিত হচ্ছে জুলাই শহিদ দিবস। এই দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কমপক্ষে ৬ জন শহিদ হয়েছিলেন।

‎২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ, যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে উঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। তাদের সঙ্গে যোগ দেন, দেশের অন্যান্য সাধারণ মানুষও।

‎তবে, এই আন্দোলনে প্রথম রক্তাক্ত দিনের সাক্ষী হয় রংপুরের মাটি। সেখানে, স্বৈরাচারের পুলিশের সামনে বুক চিতিয়ে অসীম সাহস নিয়ে দাঁড়িয়ে যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তবে, স্বৈরাচারের রাইফেল সেই বুকেই প্রথম গুলি চালায়। সেখানেই লুটিয়ে পড়েন তিনি।

‎এরপরই, জুলাই শহিদের প্রথম কাতারে নাম লেখান আবু সাঈদ। এদিন, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কমপক্ষে ৬ জন শহিদ হয়েছিলেন। যাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ভারতে পলায়ন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক : মালয়েশিয়া ও চীন সফরের পর জাতিসংঘ সাধারণ পরিষদের...

image

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়...

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় ...

image

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমি...

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর...

image

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ পররাষ...

নিউজ ডেস্ক : হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম...

image

‘হ্যালো ডিসি’তে এক মাসে সেবা পেলেন ২ হাজার ৯১ জন

নিউজ ডেস্ক : জেলা প্রশাসনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চালু করা &ls...

  • company_logo