• বিনোদন

বইয়ের পাতায় উঠে এলো শুভ্র দেবের জীবনী

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদক:  বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেবকে এবার বইয়ের পাতায় তুলে এনেছেন ডা. সাবরিনা রুবিন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই  সাহিত্যিক, অনুবাদক, গীতিকার ও গবেষক শুভ্র  দেবকে নিয়ে লিখেছেন ইংরেজি ভাষার জীবনীগ্রন্থ 'A Golden Soul of Music'. সাবরিনা রুবিনের লেখা এই জীবনী গ্রন্থ যুক্তরাস্ট্রের নিউইয়র্কে প্রকাশিত হয়েছে। ওডিসি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড কালচার থেকে প্রকাশিত বইটি অ্যামাজনসহ নিউইয়র্কের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। বইটির সম্পাদনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি নুরুল হক।

জানা গেছে, লেখিকা ডা. সাবরিনা রুবিন এই বইটিতে শুভ্রদেবের শৈশব - কৈশোর, সংগীত জীবনের সূচনা, সাফল্য এবং জীবনের নানা অজানা অধ্যায় সাহিত্যময়তায়   তুলে ধরেছেন। নিউইয়র্কে বইটির মোড়ক উন্মোচন করেছেন সর্বভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শুভ্র দেব ছাড়াও ডা. সাবরিনা রুবিন এর আগে দেশ - বিদেশের বহু গুণী ব্যক্তিত্বের জীবনী রচনা করেছেন। বাংলাদেশে মানসিক স্বাস্থ্যবিষয়ক ইংরেজি কবিতা এবং ছবি - কবিতার (Photo Poetry) জন্য তিনি বিশেষভাবে সমাদৃত। তার লেখা বিভিন্ন বই ইতোমধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যক্তরাজ্য রাশিয়া, আলবেনিয়া, প্যালেস্টাইন, ভারত, পাকিস্তান  ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তিনি দেশে এবং বিদেশে আন্তর্জাতিক বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। ভারতীয় প্রখ্যাত কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা, উষা উত্থুপ, দেব গৌতম, বাংলাদেশের শুভ্র দেব, শান শায়খসহ অনেক শিল্পী সাবরিনা রুবিনের লেখা গান গিয়েছেন। এছাড়া তিনি ভারতের মালায়ালাম চলচ্চিত্রের জন্যেও গান লিখেছেন।

অন্যদিকে, চার দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে শুভ্র দেব বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী অলকা ইয়াগনিকের সঙ্গে তার গাওয়া ডুয়েট গান দুই বাংলায় সমাদৃত হয়েছে। কোমল পানীয় পেপসির বিজ্ঞাপনচিত্রে তিনি বলিউড তারকা আমির খানের সঙ্গে কাজ করে বহুল আলোচিত হয়েছিলেন। বাংলাদেশের প্রথম দিকের শিল্পীদের একজন হিসেবে তার গান ও মিউজিক ভিডিও বিশ্ব বিখ্যাত সঙ্গীত বিষয়ক স্যাটেলাইট টিভি চ্যানেল এমটিভিতে প্রচারিত হয়। সংগীতের পাশাপাশি তিনি চলচ্চিত্র এবং নাটকে অভিনয়ও করেছেন তিনি। A Golden Soul of Music শুধু একজন সংগীতশিল্পীর জীবনী নয়; এটি শুভ্র দেবের শিল্পীস্বত্ত্বা,  ভালোবাসা ও সৃষ্টিশীল জীবনের এক অনুপ্রেরণামূলক দলিল।

মন্তব্য (০)





image

রুক্মিণীর সঙ্গে এক যুগের প্রেম, তবু কেন বিয়ে করছেন না দেব?

বিনোদন ডেস্ক : টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী মৈ...

image

মাতৃত্বের অভিজ্ঞতা শেয়ার করলেন পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক : দ্বিতীয় সন্তানের জন্মের পর ছেলে সন্তানের আশা ...

image

আমার সম্মান নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: পরীমনি

নিউজ ডেস্ক : জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পরীমনি এখন অনেকটাই দূর...

image

মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি চ্যাম্পিয়ন ওয়াফিয়া সাদিকা

বিনোদন প্রতিবেদকঃ নারীদের বিশেষ করে প্লাস সাইজ নারীদের আত্মব...

image

আমার সম্মান নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: পরীমনি

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পরীমনি এখন অনেক...

  • company_logo