• লিড নিউজ
  • জাতীয়

প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা রোপণ করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

‎অনুষ্ঠানের শুরুতেই গাছের চারা রোপন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় অনুষ্ঠানস্হলের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। সেখানে তিনি শিক্ষার্থীদের বৃক্ষরোপণের আহ্বান জানান। 

‎এর আগে, নির্বাচনী ইশতেহার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে সারাদেশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছিল সরকার। যেখানে উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় এসব প্রতিযোগিতা।

‎এতে দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হবে আজ।

মন্তব্য (০)





image

পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্...

নিউজ ডেস্কঃ সংঘবদ্ধ অপরাধী চক্র কর্তৃক ডিজিটাল প্ল্যাটফর্ম ও...

image

ফের ভারী বৃষ্টির আভাস, কতদিন থাকবে জানালেন আবহাওয়াবিদ

নিউজ ডেস্কঃ দেশে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়ে...

image

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: দুর্যোগ ও ত্রা...

নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবি...

image

‎দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে...

image

‎জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ শহিদের হত্যার বিচার হবে: চিফ প্...

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ শহিদের সবার পরিচয় শনাক্...

  • company_logo