ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ শহিদের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
আজ (বুধবার, ১৫ জুলাই) রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন শেষে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
এসময় তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেয়ার তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে তদন্ত চলছে। একইসঙ্গে এ ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদেরও বিচারের আওতায় আনা হবে।
চিফ প্রসিকিউটর বলেন, ‘ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাইয়ে আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা।’
এসময় আমিনুল ইসলাম দাবি করেন, জাতিসংঘ ঘোষিত নিহতের সংখ্যা থেকে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। যা উদঘাটনে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এসময় কয়েকজন নিহতদের পরিবারও উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ সংঘবদ্ধ অপরাধী চক্র কর্তৃক ডিজিটাল প্ল্যাটফর্ম ও...
নিউজ ডেস্কঃ দেশে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়ে...
নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবি...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে...
নিউজ ডেস্কঃ প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা র...

মন্তব্য (০)