ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে আজ বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
সেখানে আরও বলা হয়, আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের একজন অকৃত্রিম বন্ধু এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এ বছরের ১২ জুলাই ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
এছাড়া, অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান...
নিউজ ডেস্ক : জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে ...
নিউজ ডেস্ক : রাজধানীর বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরলে...
নিউজ ডেস্কঃ সকাল থেকেই ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে ঢাকাসহ দে...
নিউজ ডেস্কঃ বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিনদিন বা...

মন্তব্য (০)