• লিড নিউজ
  • জাতীয়

‘৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ওই দিন থেকেই জাদুঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

‎মঙ্গলবার (১৪ জুলাই) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক আহ্বানের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
‎
‎এর আগে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই মাসেই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া উচিত। তিনি বলেন, কিছু কাজ বাকি থাকলেও জাদুঘরটি খুলে দেওয়া যেতে পারে।
‎
‎পরে সংস্কার ও অন্যান্য প্রয়োজনীয় কাজ চলমান রাখা সম্ভব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধন করলে আমন্ত্রণ পেলে তারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
‎
‎একই দিন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে। তিনি বলেন, উদ্বোধনের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

মন্তব্য (০)





image

মিটফোর্ডে ইন্টারনাল মেডিসিন ডে উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার ...

১

নিউজ ডেস্ক : সঠিক রোগ নির্ণয়, জটিল রোগের কার্যকর ব্যবস্থাপনা...

image

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা...

২

নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধী...

image

১১ অঞ্চলে রাতেই ঝড়ের আশঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূ...

৩

নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ব...

image

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত

৪

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর...

image

ত্রয়োদশ জাতীয় সংসদের 'মৎস্য ও প্রাণিসম্পদ  মন্ত্রণালয় সম্...

৫

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণীসম্পদ ...

  • company_logo