• খেলাধুলা

২০৩০ বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন নেইমার

  • খেলাধুলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিশ্বকাপ জয়ের স্বপ্নটা শুধু স্বপ্নই রয়ে গেল নেইমার কাছে, যেন এক অপূর্ণ অধ্যায়। চারটি বিশ্বকাপ খেলেও যে ট্রফিটি ছুঁয়ে দেখা হয়নি, সেটিই আবারও ফিরিয়ে আনল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ভিডিও। আর সেই ভিডিও দেখে আবেগ চেপে রাখতে পারলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নিজেও।

‎সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে কল্পনার এক ভিন্ন জগৎ তুলে ধরা হয়েছে। সেখানে বিভিন্ন বয়সের নেইমার মুখোমুখি হয়েছেন নিজেরই আরেক সংস্করণের। উদ্দেশ্য একটাই, ২০৩০ বিশ্বকাপে শেষবারের মতো মাঠে নামার সিদ্ধান্তে নিজেকে রাজি করানো।

‎‘নের্ড সোউল এআই’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সান্তোসের জার্সি পরা ছোট্ট এক নেইমারের সামনে হাজির হন ভবিষ্যতের নেইমার। নিজেকে পরিচয় দেন ‘ভবিষ্যতের তুমি’ হিসেবে। কথোপকথনের এক পর্যায়ে শিশু নেইমার জানতে চায়, কত বছর বয়সে তারা প্রথম বিশ্বকাপ জিতেছিল। 

‎প্রশ্নটির জবাবে আবেগঘন কণ্ঠে উত্তর দিতে দেখা যায় প্রাপ্তবয়স্ক নেইমারকে, 'আমি এটা নিয়েই তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমরা জিততে পারিনি। আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছিলাম। আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। একা আমার পক্ষে এটা কখনওই সম্ভব ছিল না। আর সেই কারণেই আমি আজ এখানে এসেছি। আমার তোমার সাহায্য দরকার। তুমি কি চাও আমি শেষবারের মতো আরেকবার চেষ্টা করি?'

‎ভিডিওর শেষভাগে হাজির হয় নেইমারের আরও একটি বয়স্ক সংস্করণ। তার হাতে দেখা যায় একটি বিশ্বকাপ ট্রফি, যেখানে খোদাই করা রয়েছে ‘২০৩০’। এরপর শিশু নেইমারের জবাবেই শেষ হয় ভিডিওটি, 'হ্যাঁ, শেষবারের মতো আরেকবার বিশ্বকাপ জেতার চেষ্টা করো।'

‎ভিডিওটি প্রকাশের পর সেটিতে প্রতিক্রিয়া জানান স্বয়ং নেইমার। ইনস্টাগ্রামে তিনি ভালোবাসা ও আবেগ প্রকাশের তিনটি ইমোজি দিয়ে মন্তব্য করেন। তার সেই প্রতিক্রিয়াই আরও বাড়িয়ে দেয় ভক্তদের আবেগ।

‎প্রকাশের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৩ কোটি ৩০ লাখের বেশি ভিউ পায়। পাশাপাশি এতে জমা পড়ে প্রায় ৩৭ লাখ রিয়্যাকশন, ১ লাখ ৯০ হাজারের বেশি মন্তব্য এবং ১০ লাখেরও বেশি শেয়ার।

মন্তব্য (০)





image

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আ...

image

তিন দেশের হয়ে বিশ্বকাপ খেলেন এই তারকা

নিউজ ডেস্ক : ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লং রেঞ্জ গোল করেছিলে...

image

গোলসংখ্যা সমান, তবুও গোল্ডেন বুটের দৌড়ে কেন মেসির চেয়ে এগ...

স্পোর্টস ডেস্ক : দুজনেরই গোলসংখ্যা সমান। ৮টি করে গোল। তবুও গ...

image

অতিরিক্ত সময়ের দুই গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল...

নিউজ ডেস্কঃ অতিরিক্ত সময়ের দুই গোলে ১০ জনের সুইজারল্যান্ডকে ...

image

বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক : লস অ্যাঞ্জেলেসের ইনগেলউডের সোফি স্টেডি...

  • company_logo