ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদক: নাটক - চলচ্চিত্রের অভিনেত্রী ও মডেল জয়ীতা রহমান। এক যুগ ধরে তার মিডিয়ায় পথচলা। এই সময়ে জয়ীতা নিজেকে অভিনেত্রী হিসেবে ব্যস্ত ও জনপ্রিয় করে তুলেছেন নিজের সহজাত অভিনয় প্রতিভার কল্যাণে। অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জন আর পেশাগত ব্যস্ততার মাঝেই জয়ীতা ভিন্ন পেশায়ও জড়িয়েছেন। অভিনয়ের বাইরে সম্প্রতি তিনি নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নিজের নামে অনলাইন ফ্যাশন হাউজ 'জয়ীতা ফ্যাশন' প্রতিষ্ঠা করেছেন।
জয়ীতা ফ্যাশন নিয়ে সুন্দরী মডেল - অভিনেত্রী জয়ীতা রহমান জানান, নারী ও শিশুদের পোশাক, অলংকার নিয়ে প্রাথমিক ভাবে জয়ীতা ফ্যাশন চালু করা হয়েছে। এখানে নারী ও শিশুদের পোশাকে নিজস্ব হাতের কাজ ও ডিজাইন থাকছে বলে জানান জয়ীতা। তিনি জয়ীতা ফ্যাশন এর ব্যবসা ও পরিকল্পনা নিয়ে বলেন, সবকিছু এখন পেজ থেকে আমরা অনলাইনে বিক্রি করছি৷ ধীরে ধীরে প্রোডাক্ট আইটেম বাড়বে। এখন আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছি। খুব শীঘ্রি অফলাইন ব্যবসা অর্থাৎ শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে আমার।
জয়ীতা রহমান ২০১৪ সালে নাটকে অভিনয় শুরু করেন। এরপর কিছুদিন চাকুরী করেছেন৷ অভিনয়ে ব্যস্ততার কারণে পরবর্তীতে চাকুরী ছেড়ে দেন। কাজের পাশাপাশি এখন ব্যবসাটা দাঁড় করানোতেও মনোযোগী৷ তার অভিনীত উল্লেখযোগ্য কিছু টিভি নাটক হলো এমন যদি হতো, ছায়া বিবি, রোজাদার, তৃতীয় অংক, টিকটক গার্লফ্রেন্ড, মধ্যবৃত্তের বারান্দা, মনচোরা। এছাড়াও উদীয়মান সূর্য নামের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন সুঅভিনেত্রীর স্বীকৃতি পাওয়া জয়ীতা রহমান। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনচিত্র এবং টিভি ফিলারেও কাজ করেছেন তিনি।
বিনোদন ডেস্ক : প্রথম কাজেই সিনেমাপ্রেমী দর্শকদের মুগ্ধ করেছি...
বিনোদন ডেস্ক : ‘লাগান’ সিনেমার দুই দশক পর আবারও ...
বিনোদন ডেস্ক : দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। ...
বিনোদন ডেস্ক : ইতালির রোমে কনসার্ট করতে গিয়ে বিতর্কে জড়িয়েছি...
বিনোদন প্রতিবেদকঃ খুব শিগগীরই দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ সংগীত ...

মন্তব্য (০)