ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে বুধবার ভোরে ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই প্রশাসনের পক্ষ থেকে জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বুধবার (৮ জুলাই) ভোর ৬টা ১২ মিনিটে সিচুয়ানের ইবিন শহরের গাওসিয়ান কাউন্টিতে ভূমিকম্পটি অনুভূত হয়।
চীনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।
সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক (পরাঘাত) রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পের পরপরই চায়না আর্থকোয়েক অ্যাডমিনিস্ট্রেশন তৃতীয় স্তরের (লেভেল-৩) জরুরি সাড়া কার্যক্রম চালু করে। অন্যদিকে গাওসিয়ান ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর দ্বিতীয় স্তরের (লেভেল-২) জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম শুরু করেছে।
চীনে চার স্তরের জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা চালু রয়েছে, যেখানে লেভেল-১ সবচেয়ে উচ্চমাত্রার জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।
সিচুয়ান ভূমিকম্প প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় একটি বিশেষ কর্মীদল পাঠিয়েছে। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং পরিস্থিতি মূল্যায়নের কাজ করছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতি নিরূপণের কাজ চলছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় সামগ্রিক পরিস্থিতি ও জনজীবন স্বাভাবিক রয়েছে।
এর আগে গত ২৮ জুন চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
সূত্র: চায়না ডেইলি এশিয়া
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)