ফাইল ছবি
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে পুনরায় শুরু হবে।
ছয় দিন বিরতি শেষে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, গত ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাশের পর অধিবেশন মুলতবি করা হয়। চলতি অধিবেশনে এরই মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাশ হয়েছে। বাজেট পাশের পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে।
এর আগে গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধীদলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন এবং বিভিন্ন জাতীয় ইস্যুতেও বক্তব্য দেন। অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যু তুলে ধরেন তারা।
নিজস্ব প্রতিবেদকঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ...
নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া র...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই।...
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্...
নিউজ ডেস্কঃ সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর সুরক...

মন্তব্য (০)