ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ফুটবলের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকার মানবিক সংকট নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। তিনি বলেছেন, পৃথিবীতে যদি কেউ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করে, তাহলে সে মানুষই নয়—সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন।
এর আগে বিশ্বকাপের নকআউটে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ঐতিহাসিক জয় পাওয়ার পর সেই সাফল্য ফিলিস্তিনিদের উৎসর্গ করেন হাসান। মাঠে ফিলিস্তিনের পতাকাও ওড়ান তিনি। সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি ছিল শুধুই একজন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া।
হাসান বলেন, বিশ্বের যে কোনো প্রান্তে কোনো প্রাণীর ওপর নির্যাতন হলে তা নিয়ে সবাই প্রতিবাদ করে। অথচ হাজার হাজার নিরীহ মানুষ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়ার খবর যেন এখন স্বাভাবিক হয়ে গেছে। তার মতে, ধর্ম বা জাতিগত পরিচয়ের আগে মানুষ হিসেবে সবারই নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।
তিনি আরও বলেন, আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তা হলো—ফিফা যেমন পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা উচিত।
২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে বিপুলসংখ্যক শিশু রয়েছে। বাস্তুচ্যুত লাখো মানুষ ধ্বংসস্তূপের মধ্যে অনিশ্চয়তার জীবন কাটাচ্ছেন।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। অনেক ক্রীড়াবিদও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে অবশ্য আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়েও কথা বলেন হাসান। তিনি বলেন, আমাদের স্বপ্নের কোনো সীমা নেই। সমর্থকদের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা নিজেদের ছোট দল মনে করি না। আমরা জানি, আমাদের সামনে বিশ্বচ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি আছেন, কিন্তু আমরা তাদের ভয় পাই না।
তিনি যোগ করেন, মিসর শুধু নিজেদের নয়, পুরো আরব বিশ্ব ও আফ্রিকার প্রতিনিধিত্ব করছে। আর্জেন্টিনাকে হারাতে পারলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে মিসর।
সূত্র: আলজাজিরা
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)