• লিড নিউজ
  • শিক্ষা

‎প্রাথমিক বিদ্যালয়ে ৩ বই রাখার নির্দেশনা বাতিল

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে 'প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী', 'বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম' এবং 'সবার আগে বাংলাদেশ' শীর্ষক তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

‎সোমবার (৬ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

‎উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়– দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী', 'বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম' এবং 'সবার আগে বাংলাদেশ' শীর্ষক তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য জারি করা নির্দেশনাটি বাতিল করা হলো।

‎চিঠিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। এছাড়া, চিঠির অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব এবং সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট অন্যান্য দফতরেও পাঠানো হয়েছে।

‎এর আগে, গত মাসে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এই তিনটি বই সংরক্ষণের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনাপত্র জারি করা হয়েছিল।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo