• লিড নিউজ
  • জাতীয়

অ্যাটর্নি জেনারেলকে হুমকি : চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করার অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ করা হয়েছে। 

চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন– মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল) রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি জেনারেলের অফিস কক্ষে তিনি (অ্যাটর্নি জেনারেল) কর্মরত থাকাকালীন বিচারপ্রার্থী ও অত্র অফিসের কর্মরত অন্যান্য আইন কর্মকর্তাদের উপস্থিতিতে তার (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে অসংযত আচরণ, বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে বলে হুমকি প্রদান করেন। যা অত্র অফিসের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে। 

শোকজ নোটিশে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলা হয়, আপনাদের এ কার্যক্রম গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আপনাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এ নোটিশ প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

মন্তব্য (০)





image

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

নিউজ ডেস্ক : রাজধানীতে মেট্রোরেলের যাত্রী চাহিদা মেটাতে ২০২৭...

image

সরকারি ক্রয়ে স্বচ্ছতা আনতে কমিটি পুনঃগঠন, আছেন যারা

নিউজ ডেস্ক : দেশের সরকারি ক্রয় (পিপি) কার্যক্রমকে আরও ফলপ্রস...

image

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

নিউজ ডেস্ক : বাংলা একাডেমির সভাপতি, প্রখ্যাত লেখক ও গবেষক এব...

image

তারেক রহমানের নেতৃত্বে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্...

image

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১...

নিউজ ডেস্ক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জাতীয় রাজ...

  • company_logo