ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের রূপকথার যাত্রা শেষ হয়েছে রাউন্ড অব ৩২ পর্বেই। তবে বিদায়ের ম্যাচেও প্রশংসা কুড়িয়েছে আফ্রিকার ছোট্ট দেশটি। আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই করে ৩-২ গোলে হারলেও প্রথম ৯০ মিনিটে অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি।
চলতি বিশ্বকাপে খেলা চার ম্যাচের একটিতেও নির্ধারিত ৯০ মিনিটে হারেনি কেপ ভার্দে। গ্রুপ পর্বে তিন ম্যাচেই অপরাজিত থেকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। শেষ ৩২ পর্বেও শক্তিশালী আর্জেন্টিনাকে নির্ধারিত সময়ে ২-২ সমতায় আটকে রাখে কেপ ভার্দে। তবে অতিরিক্ত সময়ে হজম করা গোলে স্বপ্নভঙ্গ হয় তাদের।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের লড়াকু ফুটবল মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের। রক্ষণে শৃঙ্খলা, মাঝমাঠে দারুণ সংগঠন এবং পালটা আক্রমণে গতিময় ফুটবল খেলে লিওনেল মেসিদের একাধিকবার চাপে ফেলে আফ্রিকার প্রতিনিধিরা।
যদিও শেষ পর্যন্ত ইতিহাস গড়া হয়নি, তবু প্রথম বিশ্বকাপ নকআউটেই কেপ ভার্দের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য বড় বার্তা হয়ে থাকল। নির্ধারিত সময়ে অপরাজিত থেকে বিদায় নেওয়া দলটি প্রমাণ করেছে, আন্তর্জাতিক ফুটবলে এখন আর কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...
নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চায়...
স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...
স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...
নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

মন্তব্য (০)