• তথ্য ও প্রযুক্তি

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না যে অপশনটি চালু করলে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের জটিলতায় পড়ার ঘটনা নতুন নয়। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে ‘ভেরিফিকেশন সেলফি’ নামে একটি ফিচার আছে ফেসবুকে। এটি অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা নিশ্চিত করতে সহায়তা করে এবং সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতেও ভূমিকা রাখে।

ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘ভেরিফিকেশন সেলফি’। এই ফিচার ব্যবহার করলে প্রয়োজনে ফেসবুক আপনার পরিচয় যাচাই করতে পারে, ফলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার বা মালিকানা নিশ্চিত করার প্রক্রিয়া সহজ হতে পারে।

যেভাবে চালু করবেন

ফেসবুক হেল্প সেন্টার থেকে জানা যায়, ফিচারটি চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডান পাশে থাকা থ্রি-লাইন মেনুতে যেতে হবে। এরপর  Settings & Privacy থেকে Settings নির্বাচন করে Accounts Center-এ প্রবেশ করুন।

এরপর Password and Security অপশনে গিয়ে Verification Selfie নির্বাচন করুন এবং সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্ট বেছে নিন।

পরবর্তী ধাপে Next বাটনে চাপলে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি প্রবেশ করার পর আবার Next নির্বাচন করে Start Selfie অপশনে ক্লিক করতে হবে। 

এরপর মোবাইল ক্যামেরা ব্যবহারের অনুমতি দিলে স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী মুখের সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। প্রয়োজনে মাথা নাড়ানো, ডানে-বামে তাকানো বা চোখের দৃষ্টি পরিবর্তনের মতো নির্দেশনা অনুসরণ করতে হতে পারে। ভেরিফিকেশন সফল হলে ফিচারটি সক্রিয় হয়ে যাবে।

তবে শুধু এই ফিচার চালু করলেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ থাকবে বা কখনোই হ্যাক হবে না এমন নিশ্চয়তা নেই। নিরাপত্তা আরও জোরদার করতে শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা, নিয়মিত লগইন কার্যক্রম পরীক্ষা করা এবং ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

মন্তব্য (০)





image

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আ...

নিউজ ডেস্কঃ গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার নিয়ম ও কা...

image

ব্যবহারকারীদের প্রতারণা থেকে বাঁচাতে নতুন ফিচার আনছে হোয়া...

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর ...

image

টাইম ম্যাগাজিনের এআই ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ ‎

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গঠনে ভূমিক...

image

জিমেইলের স্টোরেজ ফুল? জানুন সহজেই খালি করার উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক : দীর্ঘদিন জিমেইল ব্যবহার করতে করতে ইনবক্সে জমে যায়...

image

মহাকাশের রহস্য উন্মোচনে ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ উৎ...

নিউজ ডেস্ক: মহাবিশ্বের অদেখা রহস্য খুঁজতে মহাকাশে যাত্রা শুর...

  • company_logo