ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম।
গতকাল শুক্রবার (৩ জুলাই) সকালে সংগঠনটির তিন নেতা এ অভিযোগ জমা দেন। বিষয়টি জানা গেছে আজ শনিবার।
এ নিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, অভিযোগটি সাইবার-সংক্রান্ত হওয়ায় তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের সাইবার বিভাগে পাঠানো হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনে নিহত, আহত এবং আন্দোলনের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন অভিযোগকারীরা।
নিউজ ডেস্ক : সঠিক রোগ নির্ণয়, জটিল রোগের কার্যকর ব্যবস্থাপনা...
নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধী...
নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ব...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণীসম্পদ ...

মন্তব্য (০)