ফাইল ছবি
নিউজ ডেস্কঃ খামেনির শেষ বিদায় উপলক্ষে যুক্তরাষ্ট্র ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছে— বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।
শনিবার (৪ জুলাই) ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা ইরানকে আচ্ছামতো পিটিয়েছি। তারা সমঝোতার জন্য মরিয়া হয়ে আছে। আমরা খামিনির শেষ বিদায় উপলক্ষে তাদের এক সপ্তাহের ছুটি দিয়েছি। সাম্প্রতিক যুদ্ধের পর তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে আগ্রহী।
উল্লেখ্য, ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে দাফনের আগে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ৭ দিনব্যাপী (৩-৯ জুলাই) শ্রদ্ধা নিবেদন, জানাজা ও শোকযাত্রার আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকালে তেহরানে তার শেষ বিদায়ের আয়োজন শুরু হয়েছে।
দেশটির প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সাল থেকে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের নেতৃত্ব দেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রথম দিন চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের একাধিক সদস্য মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় মারা যান।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)