• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ফ্রান্সে তীব্র দাবদাহে ৯ হাজার মানুষের মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ফ্রান্সে জুনের শেষ দিকে হওয়া ভয়াবহ দাবদাহে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২২ থেকে ২৮ জুনের মধ্যে তাদের মৃত্যুর তথ্য ইলেকট্রনিকভাবে নিবন্ধিত হয়েছে। এ ছাড়াও তাপপ্রবাহের সময় অতিরিক্ত ২ হাজার ২৫ জন মানুষের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ফ্রান্সের জাতীয় পরিসংখ্যান ও অর্থনৈতিক গবেষণা সংস্থা (আইএনএসইই) এ তথ্য জানিয়েছে।  শুক্রবার (৩ জুলাই) সংবাদমাধ্যম বিএফএমটিভি এ তথ্য প্রকাশ করেছে। 

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ত বলেন, এই তথ্য এখনো প্রাথমিক এবং চূড়ান্ত নয়। কারণ ইলেকট্রনিক মৃত্যুর সনদ দেশজুড়ে সব মৃত্যুর তথ্য কভার করে না।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, বর্তমান তথ্য সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করা উচিত এবং এতে তাপপ্রবাহের প্রকৃত প্রভাব পুরোপুরি প্রতিফলিত নাও হতে পারে।

দেশে ইলেকট্রনিক মৃত্যু সনদ প্রায় ৬০ শতাংশ মৃত্যুকে কভার করে, তবে অঞ্চলভেদে এই হার ভিন্ন।

ফ্রান্সে সম্প্রতি একাধিক দিন ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৯৫ ডিগ্রি ফারেনহাইট) এর বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা তীব্র গরম পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

মন্তব্য (০)





image

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

১

নিউজ ডেস্ক : দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ এলাকায় একটি মার্কিন...

image

নতুন প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে কাতার-পাকিস্তান-ইন্দোন...

২

আন্তর্জাতিক ডেস্ক:  কাতারের রাজধানী দোহায় চার দেশ...

image

ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভ...

৩

আন্তর্জাতিক ডেস্ক:   ভারতের আসাম রাজ্যে বনাঞ্চলীয় ...

image

নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্ত...

৪

আন্তর্জাতিক ডেস্ক:  

মার্কিন প্রেসিডেন্ট...

image

ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো ‘জ্বলবে’ যুক্তরাষ্ট্র, ...

৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে...

  • company_logo