• লিড নিউজ
  • জাতীয়

‎ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সমর্থন বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত  করেছে। একই সঙ্গে তাদের ন্যায্য অধিকার এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি অটল থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে।

‎আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

‎বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা করেন।

‎হুমায়ুন কবির ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনরায় তুলে ধরেন।

‎রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান ফিলিস্তিনের প্রতি দীর্ঘদিনের ও অবিচল সমর্থনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

১০ হাজার কর্মী নিয়োগ, শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক...

নিউজ ডেস্ক : ফ্যাসিবাদী আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও...

image

বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে: পানিসম...

নিউজ ডেস্ক : বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্...

image

দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

নিউজ ডেস্ক : ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হত...

image

‎রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্র...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখ...

image

‎আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্...

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান...

  • company_logo