• লিড নিউজ
  • জাতীয়

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

‎সোমবার (২৯ জুন) সন্ধ্যায় সংসদের দিনের অধিবেশন সমাপ্তি ঘোষণার পর প্রধানমন্ত্রীর আসনের কাছে গিয়ে তার সঙ্গে করমর্দন করেন বিরোধীদলীয় নেতা।

‎অধিবেশনের কার্যক্রম শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান যখন আসন থেকে উঠছিলেন, তখন ডা. শফিকুর রহমান এগিয়ে যান। দুই নেতা বেশ কিছুক্ষণ হাসিমুখে কথা বলেন এবং একে অপরের খোঁজখবর নেন।

‎এ সময় বিরোধী দলের অন্যান্য সংসদ সদস্যরাও প্রধানমন্ত্রীর আসনের সামনে গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত সৌজন্য সংলাপে অংশ নেন। সরকারি ও বিরোধী দলের শীর্ষ দুই নেতার এই আন্তরিক করমর্দন ও কুশল বিনিময়ের সময় সংসদ কক্ষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

‎এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

মন্তব্য (০)





image

১০ হাজার কর্মী নিয়োগ, শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক...

নিউজ ডেস্ক : ফ্যাসিবাদী আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও...

image

বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে: পানিসম...

নিউজ ডেস্ক : বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্...

image

দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

নিউজ ডেস্ক : ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হত...

image

‎রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্র...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখ...

image

‎আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্...

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান...

  • company_logo