ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদকঃ ডিজিটাল প্লাটফরম আইজ অন স্টুডিওর নতুন পডকাস্ট আয়োজনে প্রতি সোমবার থাকছেন জনপ্রিয় অভিনেত্রী নাবিলা। এই সোমবার রাত আটটায় উন্মুক্ত হবে পডকাস্ট 'নাবিলার বলা না বলা'র তৃতীয় পর্ব।
এই পর্বে আয়নাবাজিখ্যাত নায়িকা নাবিলা বলেছেন সিনেমা ও তার নায়ক চঞ্চল চৌধুরীকে নিয়ে। পরিচালক অমিতাভ রেজা চৌধুরী শুটিংয়ের আগে হৃদি চরিত্রের বাড়িতে যে রিহার্সেল করিয়েছেন সেইসব স্মৃতি বলেছেন নাবিলা। 'এমনকি সিনেমায় যে সিংগারা খেতে দেখেছেন সেই এলাকায় আমরা শুটিংয়ের আগে সিংগারা খেয়ে এসেছি।'
নিজের পডকাস্টে আয়নাবাজি'র নায়ক চঞ্চল চৌধুরীর সাথে রোমান্টিক গানের স্মৃতিচারণ করেছেন নাবিলা। বলেছেন, 'অমিতাভ ভাই ভেবেছেন আমি কী ভুল করে ফেলি। রোমান্টিক দৃশ্যে দেখা গেলো চঞ্চল ভাই উল্টো আড়স্ট হয়ে গেছেন। বললেন, ঘরেতো বউ আছে।'
তুফান ও বনলতা সেন নিয়ে নাবিলা বলেছেন আগামী পর্বগুলোতে। প্রতি সোমবার রাত আটটায় আইজ অন স্টুডিওতে উন্মুক্ত হয় 'নাবিলার বলা না বলা'র নতুন পর্ব।
বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ ...
বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই এফডিসিতে ...
বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...
নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...
বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

মন্তব্য (০)