• খেলাধুলা

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপ্পে। উসমান দেম্বেলেকে দুটি অ্যাসিস্ট দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সরাসরি গোলে অবদানের তালিকায় কিংবদন্তি ব্রাজিলিয়ান পেলেকে ছাড়িয়ে গেলেন ফরাসি এই তারকা।

এমবাপ্পে এখন বিশ্বকাপে মোট ২০টি সরাসরি গোলে অবদান রেখেছেন। এর মধ্যে ১৬টি গোল ও ৪টি অ্যাসিস্ট। এই মাইলফলকে তিনি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল অবদানকারী খেলোয়াড় হলেন। তার উপরে আছেন শুধু লিওনেল মেসি।

এই মুহূর্তে বিশ্বকাপের সর্বকালের গোল অবদানের তালিকার শীর্ষে থাকা মেসির অবদান ২৭টি গোলে (১৮ গোল ও ৯ অ্যাসিস্ট)। দ্বিতীয় স্থানে এমবাপ্পের অবদান ২০টি গোলে (১৬ গোল ও ৪ অ্যাসিস্ট)। ১৯টি করে অবদান নিয়ে যৌথভাবে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে আছেন পেলে (১২ গোল ও ৭ অ্যাসিস্ট), গার্ড মুলার (১৪ গোল ও ৫ অ্যাসিস্ট), রোনালদো নাজারিও (১৫ গোল ও ৪ অ্যাসিস্ট) এবং মিরোস্লাভ ক্লোজে (১৬ গোল ও ৩ অ্যাসিস্ট)।

এমবাপ্পে শুধু ইতিহাসের পাতায় নাম লেখাচ্ছেন না, গোল্ডেন বুটের লড়াইয়েও আছেন একেবারে সামনের দিকে। চার গোল নিয়ে তিনি পাঁচ গোলের মেসির ঠিক পেছনেই আছেন। নরওয়ের এরলিং হালান্ডও চার গোল নিয়ে লড়াইয়ে আছেন, তবে আজকের ম্যাচে তিনি বেঞ্চে ছিলেন। টুর্নামেন্টে এখনও অনেকটা পথ বাকি, তাই মেসি ও এমবাপ্পের এই লড়াই আরও জমে উঠবে বলেই মনে হচ্ছে।

মন্তব্য (০)





image

রাহানেকে উদ্দেশ করে কোহলির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

image

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...

image

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এই প্রথম মুখ খুললেন সেই ...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

image

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...

image

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

  • company_logo