ফাইল ছবি
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কারণে আগামীতে দেশে বিপুল চীনা বিনিয়োগ আসবে, যার ফলে বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৭ জুন) দুপুরে সিলেট আইনজীবী সমিতির নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, চীন-মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় দেশটিতে পণ্য পৌঁছানো যাবে; ফলে বিনিয়োগ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় সিলেটে শাহজালালের মাজার ব্যবস্থাপনা কমিটির বিষয়ে তিনি বলেছেন, মাজার ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক বিবেচনায় কাউকে স্থান দেওয়া হয়নি, নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়েছে।
নিউজ ডেস্ক : সঠিক রোগ নির্ণয়, জটিল রোগের কার্যকর ব্যবস্থাপনা...
নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধী...
নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ব...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণীসম্পদ ...

মন্তব্য (০)