• লিড নিউজ
  • জাতীয়

প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চীন ও মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে বিমাবন্দর বা আশাপাশের সড়কে নেতাকর্মীদের জড়ো হওয়া বা শোডাউন না করার নির্দেশ দিয়েছে বিএনপি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও এ ধরনের নির্দেশনা আছে।

শুক্রবার (২৬ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর দেশে ফেরা নিয়ে বিমানবন্দরে কোনো শোডাউন হবে না। যানজট ঘটিয়ে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা যাবে না।  শুধু দলের শীর্ষ নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ জুন মালয়েশিয়া সফরের  মধ্য দিয়ে তার প্রথম সরকারি বিদেশ সফর শুরু করেন। পরে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস ২০২৬-এ অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। সেখানে দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর বুধবার বিকেলে বেইজিং পৌঁছান।

বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়।

একই দিনে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে বেইজিংয়ের দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথিশালায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া চীনের পানি সম্পদমন্ত্রী লি গোয়িং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সফরকালে প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেন, যা যৌথভাবে আয়োজন করে চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। তিনি চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের সঙ্গেও দলীয় পর্যায়ে বৈঠক করেন।

চীনে অবস্থানকালে বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠীর শীর্ষ নির্বাহী, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ এবং দেশের উন্নয়নযাত্রায় আরও কার্যকর অবদান রাখার বিষয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা আজ বিকাল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

মন্তব্য (০)





image

স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা সরকারের বড় চ্য...

ফরিদপুর প্রতিনিধি: এবারের বাজেট স্বাস্থ্য খাতের সর্বোচ্চ অগ্...

image

ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্স অভিযান, লার্ভা পাওয়া...

নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয...

image

‎প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ...

image

‎চীন বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ...

image

বেনজীরকে দেশে ফেরানোর অগ্রগতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দুবাই...

  • company_logo