• জাতীয়

‘আগে রিকশায় চড়তেন, জুলাই চেতনা বিক্রি করে অনেকে এখন প্রাডোতে চড়েন’

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ‘বিক্রি করে’ কারো কারো জীবনযাত্রা বদলে গেছে, অনেকে আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন— এমন মন্তব্য করেছেন ময়মনসিংহ-১০ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান।

আখতারুজ্জামান বলেন, ‘আমরা জুলাই যুদ্ধ করেছি। আমি নিজেও করেছি। আমাদের এখানে যারা আছেন, অনেকেই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন।কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার, আমরা জুলাই চেতনা বিক্রি করি না। আমরা জুলাইকে ধারণ করি।’

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।

সংসদ সদস্য আখতারুজ্জামান বলেন, ‘জুলাই তো বিক্রি করার বিষয় না। যারা জুলাই চেতনা বিক্রি করেন, তাদের প্রতি একটি অনুরোধ জানাব, অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন, আর জুলাই চেতনা বিক্রি করেন।’

তিনি আরও বলেন, ‘আমি অনুরোধ করব- উনারা আগে কিসে চড়তেন এখন কিসে চড়েন? কোন বাসায় থাকেন উনারা, মাঝে মধ্যে লাইভ করেন, লাইভ করলে এই জাতি দেখত, উনারা আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কী রকম হয়েছে?’

   

মন্তব্য (০)





image

১০ হাজার কর্মী নিয়োগ, শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক...

নিউজ ডেস্ক : ফ্যাসিবাদী আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও...

image

বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে: পানিসম...

নিউজ ডেস্ক : বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্...

image

দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

নিউজ ডেস্ক : ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হত...

image

‎রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্র...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখ...

image

‎আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্...

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান...

  • company_logo