• খেলাধুলা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে পাচঁবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার রাউন্ড অব ৩২ এর খেলার জন্য নিজেদের প্রস্তুতি সেরে নিতে হবে কার্লো আনচেলত্তির শিষ্যদের।

ইতোমধ্যে নিশ্চিত হয়েছে, আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে শেষ ৩২ এর ম্যাচ খেলবে ব্রাজিল। তবে এখনো সেই পর্বে তাদের প্রতিপক্ষ কে হবে তা চূড়ান্ত হয়নি। সি গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে এফ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। 

এবার দেখে নেওয়া যাক, কারা হতে পারে সেলেসাওদের সম্ভাব্য প্রতিপক্ষ। 

নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেনকে প্রতিপক্ষ হিসেবে পাবে ব্রাজিল। তবে শেষ পর্যন্ত তারা কাদের সঙ্গে লড়বে, সেটা চূড়ান্ত হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টার ম্যাচশেষে। 

এফ গ্রুপের শেষ রাউন্ডে কানসাস সিটিতে নিউজিল্যান্ড বনাম তিউনিসিয়া এবং জাপান বনাম সুইডেন ডালাসে নামবে একই সময়ে। নেদারল্যান্ডস ও জাপান সমান চার পয়েন্ট পেয়েছে এবং দুই দলের গোল ব্যবধানও সমান (+৪)। ডাচরা শীর্ষে, কারণ তারা সাত গোল করেছে, জাপানের চেয়ে একটি বেশি। সুইডেনের পয়েন্ট তিন, তিউনিসিয়া দুটি ম্যাচ হেরে আগেই বিদায় নিয়েছে। 

সুইডেন যদি ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে চায়, এক্ষেত্রে তাদের সামনে সমীকরণ সহজ। তাদেরকে জাপানের বিপক্ষে জিততে হবে এবং তিউনিসিয়ার বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ের আশা করতে হবে।

সেক্ষেত্রে ডাচরা সাত পয়েন্ট নিয়ে প্রথম স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করবে, সুইডেন ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় হবে এবং চার পয়েন্ট নিয়ে তিনে থাকবে জাপান। তবে নেদারল্যান্ডস অন্য কোনো ফলাফল পেলে সুইডিশরা জিতে গ্রুপের শীর্ষে থেকে ব্রাজিলকে এড়াতে পারে। 

নেদারল্যান্ডস ও জাপানেরও ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা আছে। যদি জাপান জেতে এবং নেদারল্যান্ডস ড্র করে কিংবা হারে, তাহলে জাপান গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী হবে ডাচরা। 

আর নেদারল্যান্ডস যদি জেতে এবং জাপান শুধু ড্র করে, তাহলে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। দুই দলই যদি জেতে, ড্র করে কিংবা হারে, তাহলে তাদের পয়েন্ট সমান হবে, সেক্ষেত্রে সুইডেন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে।

অন্যদিকে, নেদারল্যান্ডস ও জাপানের পয়েন্ট সমান হলে হেড-টু-হেডের ফলাফল দিয়ে সিদ্ধান্তে আসা যাবে না। দুই দল প্রথম রাউন্ডে ২-২ গোলে ড্র করেছিল। তাদের পয়েন্টও সমান, গোল পার্থক্য ও হেড টু হেড রেকর্ডও একই। সবই সমান থাকার কারণে গ্রুপ পর্বে মোট গোল সংখ্যা বিবেচনায় আনা হবে, যেখানে নেদারল্যান্ডস ৭-৬ ব্যবধানে এগিয়ে। এ কারণে দুই ম্যাচের স্কোর হিসাব করে সিদ্ধান্ত নেওয়া হবে কে গ্রুপের শীর্ষে থাকছে এবং কারা দুইয়ে থেকে ব্রাজিলের মুখোমুখি হবে। 

এফ গ্রুপের শেষ পর্বের ম্যাচের ফলাফল অনুযায়ী ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ (গ্রুপের দ্বিতীয় স্থানের দল) কারা হবে, তার সমীকরণ: 

নেদারল্যান্ডস জিতলে ও জাপান জিতলে: ব্রাজিলের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস অথবা জাপান (টাইব্রেকার নিয়মের ভিত্তিতে নির্ধারিত হবে)। 

নেদারল্যান্ডস জিতলে ও জাপান ও সুইডেন ড্র করলে: ব্রাজিলের প্রতিপক্ষ হবে জাপান। 

নেদারল্যান্ডস জিতলে ও সুইডেন জিতলে: ব্রাজিলের প্রতিপক্ষ হবে সুইডেন। 

নেদারল্যান্ডস ড্র করলে ও জাপান জিতলে: ব্রাজিলের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস। 

নেদারল্যান্ডস ড্র করলে ও জাপান ও সুইডেন ড্র করলে: ব্রাজিলের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস অথবা জাপান (টাইব্রেকার নিয়মের ভিত্তিতে নির্ধারিত হবে)। 

নেদারল্যান্ডস ড্র করলে ও সুইডেন জিতলে: ব্রাজিলের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস। 

নেদারল্যান্ডস হারলে ও জাপান জিতলে: ব্রাজিলের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস। 

নেদারল্যান্ডস হারলে ও জাপান ও সুইডেন ড্র করলে: ব্রাজিলের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডস হারলে ও সুইডেন জিতলে: ব্রাজিলের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস অথবা জাপান (টাইব্রেকার নিয়মের ভিত্তিতে নির্ধারিত হবে)। 

মন্তব্য (০)





image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

image

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : অস্ট্রিয়াকে হারানোর আনন্দের মাঝে আর্জেন্টিনার ...

image

মেসির জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জ...

নিউজ ডেস্কঃ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ...

image

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়...

image

‎প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কা...

  • company_logo