ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দেশের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননে সেনাবাহিনী ‘যতদিন প্রয়োজন ততদিন’ অবস্থান করবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন। খবর দ্য ডনের।
রোববার (২১ জুন) তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের প্রিয় বাসিন্দা এবং ইসরাইলের সব নাগরিকের নিরাপত্তার জন্য আমরা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে যতদিন প্রয়োজন ততদিন থাকব। এই প্রতিশ্রুতি থেকে আমাদের কিছুই সরাতে পারবে না।’
এদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, ‘লেবাননে হুমকি মোকাবিলায় ইসরাইলি সেনাদের কার্যক্রমে কোনো বিধিনিষেধ নেই।’ তার দাবি, নিরাপত্তা অঞ্চল হিসেবে চিহ্নিত এলাকায় সেনারা এখনও অবস্থান করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাধীন।
এর আগে শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও শনিবার দখলদার বাহিনীর হামলায় লেবাননে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
যুদ্ধবিরতি মানার শর্তে প্রতিশ্রুতিবদ্ধ হিজবুল্লাহ
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর এক কর্মকর্তা বলেন, ইসরাইল যুদ্ধবিরতি মেনে চললে তাদের পক্ষও তা মেনে চলবে। তবে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অবাধ চলাচলের কোনো অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেন।
তিনি জানান, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।
এদিকে ইসরাইলি বাহিনীর প্রধান ইয়াল জামির দক্ষিণ লেবাননে সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে বলেন, হিজবুল্লাহ ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং বর্তমানে ‘খুবই কঠিন অবস্থায়’ রয়েছে।
তিনি বলেন, ‘হিজবুল্লাহ গুরুতর ও বড় ধরনের আঘাত পেয়েছে। তাদের পুনর্গঠন ঠেকাতে এবং প্রয়োজন হলে আবারও অভিযান চালানোর জন্য আমরা প্রস্তুত আছি।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)