• লিড নিউজ
  • জাতীয়

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সারা দিনের ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর বিকালে রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমে আসায় নগরবাসী স্বস্তি পেলেও অফিস ছুটির সময়ে রাস্তায় বের হওয়া মানুষের ভোগান্তি বেড়েছে।

রোববার (২১ জুন) বিকাল সাড়ে ৪টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, বাংলামোটরসহ বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।

বৃষ্টির কারণে অনেক সড়কে যানবাহনের গতি কমে যায়। অফিস শেষে ঘরে ফেরা কর্মজীবী মানুষ ও পথচারীদের অনেকেই বৃষ্টিতে আটকা পড়ে। বিভিন্ন এলাকায় যানজটও দেখা দেয়।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৯টা থেকে আগামী মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। 

এছাড়া সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মন্তব্য (০)





image

১০ হাজার কর্মী নিয়োগ, শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক...

নিউজ ডেস্ক : ফ্যাসিবাদী আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও...

image

বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে: পানিসম...

নিউজ ডেস্ক : বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্...

image

দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

নিউজ ডেস্ক : ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হত...

image

‎রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্র...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখ...

image

‎আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্...

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান...

  • company_logo