ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ জনস্বাস্থ্য ও সামাজিক কল্যাণে অবদান রাখার লক্ষ্যে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানি তাদের তেজগাঁও হেড অফিস সংলগ্ন এলাকায় সর্বসাধারণের জন্য দুটি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে। এই উদ্যোগের ফলে পথচারী, শ্রমজীবী মানুষ, রিকশাচালক, পরিবহন কর্মী এবং স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে নিরাপদ ও বিশুদ্ধ পানি পানের সুযোগ পাবেন।
এই জনকল্যাণমূলক উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: মাহবুবুর রহমান, কোম্পানির সম্মানিত ম্যানেজিং পার্টনার আদিবা আজানী, সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পানির প্রাপ্যতা একটি মৌলিক মানবিক প্রয়োজন। জনবহুল নগর জীবনে অনেক মানুষ প্রতিদিন নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজলভ্যতা থেকে বঞ্চিত হন। স্ট্যান্ডার্ড ফিনিস অয়েলে কোম্পানির এই উদ্যোগ সেই প্রয়োজন পূরণে একটি অর্থবহ সামাজিক অবদান হিসেবে কাজ করবে।
স্ট্যান্ডার্ড ফিনিস অয়েলে কোম্পানির ম্যানেজিং পার্টনার আদিবা আজানী বলেন, “আমরা বিশ্বাস করি ব্যবসায়িক সফলতার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুদীর্ঘ ৭৫ বছরেরও বেশি সময় ধরে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও জনকল্যাণে অবদান রেখে আসছে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানি। সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও জনস্বার্থে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
নিউজ ডেস্ক : ফ্যাসিবাদী আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও...
নিউজ ডেস্ক : বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্...
নিউজ ডেস্ক : ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হত...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখ...
নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান...

মন্তব্য (০)