ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালোন এক চরম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা ও লেবাননে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার দেশকে এক ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন।
দেশটির বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে ‘ভ্রান্তিমূলক’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই রাজনৈতিক খামখেয়ালিপনার চড়া মূল্য চুকাতে হচ্ছে পুরো ইসরাইলকে।
ইসরাইলি গণমাধ্যম ‘চ্যানেল ১২’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই শীর্ষ সামরিক কর্মকর্তা বর্তমান প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, গত ২০২৪ সালের অক্টোবর মাস থেকেই লেবাননের সাথে কূটনৈতিক আলোচনায় বসা উচিত ছিল সরকারের। কিন্তু তা না করে কেবল ‘ব্যক্তিগত এবং দলীয় রাজনৈতিক স্বার্থ’ হাসিলের জন্য যুদ্ধ টেনে হিচড়ে দীর্ঘায়িত করা হচ্ছে, যার ফলে প্রতিদিন অকাতরে সাধারণ ইসরাইলি সেনাদের প্রাণ হারাতে হচ্ছে।
মোশে ইয়ালোন স্পষ্টভাবে অভিযোগ করেন, নেতানিয়াহু তার অতি-ডানপন্থী কট্টরপন্থী জোট সরকারকে টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা হিসেবেই এই যুদ্ধকে বাঁচিয়ে রাখছেন। চলমান এই যুদ্ধ পরিস্থিতি দেশের অস্তিত্বের ওপর আঘাত হানছে উল্লেখ করে তিনি বলেন, ইসরাইল দ্রুতই পরবর্তী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে নির্বাচনের পরেও যদি এই একই অস্থিতিশীল পরিস্থিতি এবং বর্তমান সরকারের নীতি বজায় থাকে, তবে একপর্যায়ে ইসরাইল নামক রাষ্ট্রটিই চিরতরে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।
সূত্র: আল-জাজিরা।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)